সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ক্ষতির মুখে বাংলাদেশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১২ পিএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, উনিশ শতকের পর থেকে ব্যাপক হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে। এতে নিচু উপকূলীয় অঞ্চলগুলো অত্যন্ত হুমকির মুখে রয়েছে।

তিনি বলেন, ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে নিচু অঞ্চল এমনকি পুরো দেশ অদৃশ্য হয়ে যেতে পারে। খবর আল-জাজিরার।

বিশেষ করে বাংলাদেশ, চীন, ভারত এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে।

এছাড়া ব্যাংকক, জাকার্তা, লাগোস, লন্ডন, লস এঞ্জেলেস, মুম্বাই, মাপুতো, নিউ ইয়র্ক, সাংহাই এবং বুয়েনস আইরেসের মতো বড় শহরগুলো হুমকির মুখে পড়বে।

তিনি বলেন, কম উচ্চতার উপকূলীয় অঞ্চলের প্রায় ৯০০ মিলিয়ন লোক ক্ষতির সম্মুখীন হতে পারে। যা বিশ্বের মোট জনসংখ্যার হিসেবে প্রতি দশজনে একজন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি আরো জানান, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। হিমবাহ এবং বরফ গলে যাচ্ছে।

নাসার গবেষণায় বরাতে তিনি বলেন, দেখা গেছে- অ্যান্টার্কটিকা প্রতি বছর গড়ে প্রায় দেড়শ বিলিয়ন টন বরফ গলছে। গ্রিনল্যান্ডের বরফ আরো দ্রুত গলছে বলে দাবি করে জাতিসংঘ মহাসচিব বলেছেন, প্রতি বছর গ্রিনল্যান্ড থেকে ২৭০ বিলিয়ন টন বরফ গলে সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে।

image


এছাড়া বিগত ১১ হাজার বছরের যেকোন সময়ের চেয়ে গত শতাব্দীতে মহাসাগরগুলো দ্রুত উষ্ণ হয়েছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তের নেতিবাচক প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। ফলে জলবায়ু ফান্ডের জন্য ১০০ বিলিয়ন অর্থ প্রদানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে চারজনের মৃত্যু

সবশেষ তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে এরইমধ্যে পাকিস্তানে খারাপ বন্যা পরিস্থিতি দেখা গেছে। এমতাবস্থায় আগামী কয়েক দশকে হিমালয়ের হিমবাহ হ্রাস পাবে, সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীগুলো সঙ্কুচিত হবে।

হিমালয়ের নদী অববাহিকায় বসবাসকারী কয়েক মিলিয়ন মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ত পানির অনুপ্রবেশ উভয়ের প্রভাবের শিকার হবেন, যোগ করেন তিনি।


একাত্তর/আরএ

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর