রোমানিয়াতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

নিউজিল্যান্ড, ভারতের পর এবার পূর্ব ইউরোপে আঘাত হেনেছে ভূমিকম্প। রোমানিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী বুলগেরিয়া ও সার্বিয়াও।

ভূমিকম্পের কারণে রোমানিয়ায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্খ হলেও প্রাণহানির কোন খবর এখনো পাওয়া যায়নি। তবে আতঙ্কে লোকজনকে রাস্তা নেমে আসতে দেখা গেছে। 

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, আবাসিক ভবনগুলো থেকে বাসিন্দারা তাড়াহুড়ো করে বেরিয়ে আসছেন। 

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, রোমানিয়ার দক্ষিণ-পশ্চিমের কাউন্টি গর্জে ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কম্পনটি আঘাত হানে। একদিন আগে রোমানিয়ার একই এলাকা ভূমিকম্প আঘাত হেনেছিল।

রোমানিয়ার কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের সঙ্গে এই কম্পনের সম্পর্ক নেই। তবে বারবার কম্পন বাসিন্দাদের উদ্বেগ বাড়িয়েছে।

রোমানিয়া বেশ কয়েকটি সিসমিক ফল্টের ওপর অবস্থিত। এ কারণে দেশটিকে উচ্চ ভূমিকম্পের সম্ভাবনার অঞ্চল বলে থাকেন বিশেষজ্ঞরা।

দেশটিতে সবশেষ বড় ভূমিকম্প আঘাত হেনেছিলো ১৯৭৭ সালের ৪ মার্চ। রাজধানী বুখারেস্টে সে সময় মারা গিয়েছিলেন ১,৫৭০ জন। আহত হয় ১১ হাজারের বেশি মানুষ। 


একাত্তর/এআর

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর