‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণায় ন্যাটো ও ইইউ’র প্রতিক্রিয়া

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮ পিএম

রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণায় প্রতিক্রিয়া এসেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকেও। 

ন্যাটোর প্রধান ইয়ানেস স্টলটেনবার্গ বলেছেন, ‘গত কয়েক বছরে অস্ত্র নিয়ন্ত্রণের মূল চুক্তিগুলো থেকে রাশিয়া হয় সরে গেছে, না হয় লঙ্ঘন করেছে। আর নিউ স্টার্ট চুক্তি নিয়ে তাদের আজকের সিদ্ধান্তে অস্ত্র নিয়ন্ত্রণের পুরো কাঠামোটাই ভেঙে পড়েছে।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ন্যাটোপ্রধান। 

সেখানে তার সাথে উপস্থিত ছিলেন ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। 

জোসেপ বোরেল বলেন, ‘স্নায়ু যুদ্ধের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা ধ্বংস করছে রাশিয়া। নিউ স্টার্ট চুক্তি থেকে দেশটির সরে দাঁড়ানোর ঘোষণা তাদের ওই তৎপরতার একটি প্রমাণ।’

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিতের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক: ব্লিঙ্কেন

এদিকে, পুতিনের আজকের ভাষণের পর ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক এক টেলিগ্রাম বার্তায় বলেন, ‘আমাদের লক্ষ্য হলো রাশিয়ার বাহিনীকে ইউক্রেন থেকে বের করে দেওয়া এবং তাদের সব কাজের জন্য শাস্তি দেওয়া।’


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর