ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, চলছে উদ্ধার অভিযান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৩ পিএম

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা ব্যাপক অভিযান চালাচ্ছে। গত সপ্তাহের শেষ দিকে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত ৪৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ ফেব্রুয়ারি) কিছু কিছু এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ে সাধারণ বৃষ্টিপাতের দ্বিগুণ। 

সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় সাও সেবাস্তিয়াও নগরীতে ২৪ ঘণ্টায় প্রায় ৬৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মাসিক বৃষ্টিপাতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ দুই গুণেরও বেশি। নগরীটি সাও পাওলোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

রাজ্য সরকার জানায়, এই অঞ্চলে বৃষ্টিপাতের ক্ষেত্রে এটাই নতুন রেকর্ড।

এদিকে ইনমেট আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, এই অঞ্চলে চলতি সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: তুরস্কে ক্ষতিগ্রস্ত ভবনে ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ

জরুরি কর্মীরা মঙ্গলবার আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে কর্তৃপক্ষ এই এলাকায় আবারও ভূমিধসের সতর্কতা জারি করেছে।

সাও পাওলোর গভর্নর কার্যালয় জানায়, এই অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার রাতে গভর্ণরের কার্যালয় জানায়, এই দুর্যোগে মৃতের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।


একাত্তর/আরবিএস  

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মার্কিন ‘উদ্ধার অভিযান’ নিয়ে ওয়াশিংটনকে ধুয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের...
ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে স্তব্ধ করতে এক দুঃসাহসিক ও চরম ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইরান থেকে প্রায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর