বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর চীন ও রাশিয়া

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম

রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনও দেশের একক আধিপত্য থাকবে না বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মস্কো সফরকালে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। খবর: বিবিসি। 

মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক তৈরি হচ্ছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বুধবার নতুন আরও কিছু চুক্তি ও বোঝাপড়া হবে। তবে সেসব চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

পরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের একটি বৈঠক হয় এবং সে বৈঠকের ব্যাপারেও বিস্তারিত কিছু জানা যায়নি।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মস্কোতে চীনা মন্ত্রীর সঙ্গে রুশ নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই পাত্রুশেভের এক বৈঠকেও একই ধরণের কথাবার্তা হয়েছে।

ওয়াং ও পাত্রুশেভের বৈঠকের ওপর প্রকাশিত চীনা সরকারি বিবৃতিতে বলা হয়, দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনও একটি দেশের ‘চোখ রাঙানির’ বিরোধিতা করে।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত খবরে দেখানো হয়েছে ওই বৈঠকে ওয়াং এবং পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন।

ওয়াং ই বলেন, দুই দেশের সম্পর্ক ‘পাথরের মত শক্ত’ যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।

আর নিকোলাই পাত্রুশেভ বলেন, মস্কোর বৈদেশিক নীতিতে এখন চীন একটি প্রধান ‘অগ্রাধিকার’ এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে এই দুই দেশকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন: সৈকতে পাওয়া রহস্যময় গোলক নিয়ে বিভ্রান্ত জাপান

অপরদিকে, গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। এমন কিছু করলে চীনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।


একাত্তর/জো

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর