ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫১ পিএম

ফ্রান্সের সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজ শহরের একটি মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব নারী শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর: বিবিসি।

জানা গেছে, ক্লাসে পাঠদান করছিলেন স্প্যানিশ বিষয়ের ওই শিক্ষক। এমন সময় ঐ শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে দরজা বন্ধ করে তার ওপর হামলা চালায়। তার বুকে ছুরিকাঘাত করা হয়। জরুরি বিভাগের কর্মীরা আসার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই শিক্ষক।

ফরাসি সরকারের মুখপাত্র অলিভিয়ের ভেরান জানান, হামলাকারী ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সম্ভবত তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এ ঘটনার সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কোনো যোগসাজশ খুঁজে পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে আপিলে হারলেন শামীমা

এক টুইটবার্তায় ফরাসি শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ে নিহত শিক্ষকের পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। তিনি তাৎক্ষণিক সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজের পথে রওনা দিয়েছেন বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।


একাত্তর/জো

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর