ইউক্রেনে প্রতিশ্রুত লেপার্ড ট্যাঙ্ক পাঠালো পোল্যান্ড

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দেশ হিসেবে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক পাঠালো ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ট্যাঙ্ক পাঠানোর কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। খবর: আলজাজিরা। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে কিয়েভ সফরে যান পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এসময় ইউক্রেনে প্রথম দেশ হিসেবে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়।

ওয়ারশতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পোলান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে থাকতে পারেননি। তিনি লেপার্ড ট্যাঙ্কগুলো সরবরাহ করতে কিয়েভে গিয়েছেন।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পোল্যান্ড কিয়েভের অন্যতম মিত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এমনকি ওয়ারশ বারবার ন্যাটো এবং ইইউ মিত্রদের যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তা বাড়ানোর জন্য অনুরোধ করে আসছিল।

আরও পড়ুন: ইউক্রেনের রঙে সাজল আইফেল টাওয়ার

উল্লেখ্য, গত জানুয়ারিতে জার্মানির তৈরি ১৪টি লেপার্ড-২ ট্যাংক ও অতিরিক্ত ৬০টি ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় পোল্যান্ড। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কানাডিয়ান এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর