সোনিয়া গান্ধীর রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন ভারতের সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ছত্তিশগড়ের রায়পুরে এক দলীয় অধিবেশনে তিনি এ ইঙ্গিত দেন। খবর: ইন্ডিয়া টুডে। 

তিনি বলেন, ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই আমার যাত্রা শেষ হতে পারে। এই যাত্রা শেষই আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করবে। 

এ মন্তব্যের পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকদের একাংশের দাবি, এই মন্তব্যের মাধ্যমে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন সোনিয়া গান্ধী। 

তাই যদি হয় তবে, আগামী বছরের লোকসভা নির্বাচনে সম্ভবত তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না। যদিও এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

রায়পুরের প্ল্যানারি অধিবেশনে ছেলে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র প্রশংসা করেন সোনিয়া। গত বছরের সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে শুরু হওয়া এ পদযাত্রা জানুয়ারিতে জম্মু-কাশ্মীরে শেষ হয়।

আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ভারত জোড়ো যাত্রার মিছিল দিল্লিতে পৌঁছালে তাতে অংশ নিয়েছিলেন সোনিয়া গান্ধী। তখন ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল তাকে। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা ছিল দলের একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যাত্রা প্রমাণ করেছে ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা ও সাম্য চায়।


একাত্তর/জো 

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর