চীন সফরে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১১ এএম

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এপ্রিলে চীন সফরে যাচ্ছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। খবর: এএফপি।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে।

শুক্রবার দেশটি যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়।

চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ।

চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাক্রোঁ বলেন, শান্তি প্রক্রিয়ায় চীন যুক্ত হচ্ছে এটি ভালো বিষয়।

তিনি আরও বলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব।

উল্লেখ্য, চীনের শান্তি প্রস্তাবে যতো দ্রুত সম্ভব সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এবং রাশিয়া ও ইউক্রেনকে একই পথে চালিত করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারে রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকির প্রেক্ষিতে শান্তি প্রস্তাবে স্পষ্টভাবে এর বিরোধিতা করা হয়।


একাত্তর/জো 

নতুন বৈশ্বিক বাজার ব্যবস্থা মোকাবিলায় কৌশলগত সহযোদ্ধা পেতে, দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে দুই দিনের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনায় দেন তিনি।
সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এ নিয়ে নানান ধরনের আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট।
আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থীদের কাছে পরাজয়ের পর রোববার এ ঘোষণা দিলেন তিনি।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তালকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে ইউরোপীয় দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর