শীর্ষ ধনীর মুকুট পুনরুদ্ধার করলেন ইলন মাস্ক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম

সবাইকে ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে ফিরে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। 

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, দুই মাসের বেশি সময় পর এই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন স্পেসএক্সের মালিক। খবর: ব্লুমবার্গ।

ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে আসেন ফরাসি বিলাসবহুল লুই ভিটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। তিনি দুই মাসের বেশি সময় শীর্ষস্থান ধরে রাখেন। তবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারবাজারের সূচক বৃদ্ধি পাওয়ায় পুনরায় শীর্ষস্থানে ফিরে এসেছেন মাস্ক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মাস্কের মোট সম্পদ ছিল প্রায় ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বার্নার্ড আর্নল্টের ১৮৫ দশমিক ৩ বিলিয়নের সম্পদকে ছাড়িয়ে গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর টেসলার স্টকমূল্য বেড়েছে ৭০ শতাংশ। যদিও মাস্কের মোট সম্পদ গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছে। এ বিষয়টি সাম্প্রতিক ইতিহাসে সম্পদের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন: মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলো হংকং

গত বছরের শেষ নাগাদ ইলন মাস্ক টুইটারের মালিকানা নিয়ে নেন ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কর্মীকে চাকুরিচ্যুত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন তিনি।


একাত্তর/জো 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর