দিল্লির উপমুখ্যমন্ত্রী পাঁচদিনের সিবিআই রিমান্ডে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তার মধ্যে তাকে দিল্লির বিশেষ জজ আদালতে হাজির করলে বিচারক এম কে নাগপাল তার রিমান্ড মঞ্জুর করেন। খবর: এনডিটিভি।

সিবিআই আদালতকে জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনীশ তাদের আলোচিত আবগারি নীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের এলোমেলো উত্তর দিচ্ছেন। তিনি আবগারি নীতির অন্তত ছয়টি বিতর্কিত বিধান ব্যাখ্যা করতে ব্যর্থ হন, যেগুলো এই নীতির প্রথম খসড়ার অংশ ছিল না। 

সিবিআইর দাবি, ১০০ কোটি রুপির বিনিময়ে একটি মদ উৎপাদন প্রতিষ্ঠানের লবির চাপে নীতিতে এই পরিবর্তনগুলো করা হয়েছিল।

সিবিআই আরও দাবি করেছে, তারা মনীশ সিসোদিয়ার কম্পিউটার থেকে একটি ড্রাফট নোট উদ্ধার করেছে। যেখানে দেখা যাচ্ছে, আবগারি নীতিতে লভ্যাংশের হার ৫ শতাংশ থেকে পরিবর্তন করে ১২ শতাংশ করা হয়েছে। তদন্তে জানা গেছে, সিসোদিয়া আবগারি কমিশনারকে একটি নোট পাঠান, যেখানে নীতির খসড়া থেকে আইন বিশেষজ্ঞের মতামত সরিয়ে দেওয়ার জন্য বলা হয়।

আরও পড়ুন: সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো কানাডা

এদিকে, মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যের বড় শহরগুলোয় বিক্ষোভ করেছে তার দল আম আদমি পার্টি (আপ)। দিল্লিতে এদিন তার দলের নেতাকর্মীরা বিজেপির সদরদপ্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষও হয়। দিল্লি ছাড়াও এদিন কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, ভূপালসহ বিভিন্ন বড় শহরে কড়া নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষোভ করে আম আদমি পার্টির নেতাকর্মীরা।


একাত্তর/জো 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর