মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটায় ইউক্রেনপন্থী গোষ্ঠী

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৬:৩০ পিএম

গত বছর রাশিয়ার নর্ডস্ট্রিম পাইপলাইনে ইউক্রেনপন্থী গোষ্ঠী বিস্ফোরণ ঘটায় বলে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে।  

মঙ্গলবার (৭ মার্চ) মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। খবর: আলজাজিরা। 

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তবে বিস্ফোরণগুলোতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বাল্টিক সাগরে এই পাইপলাইনে বিস্ফোরণের পর ইউরোপীয় কয়েকটি দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি দিয়ে রুশ গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনপন্থী গোষ্ঠীর জড়িত থাকার তথ্য তারা কীভাবে পেয়েছেন, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এতে ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সরকারের সঙ্গে সম্পর্ক থাকা কোনও গোষ্ঠী হয়ত অনানুষ্ঠানিকভাবে এই পাইপলাইনকে লক্ষ্যবস্তু করে বিস্ফোরণ ঘটিয়েছে।

ফেব্রুয়ারি মাসে পুলিৎজার পুরস্কারজয়ী এক মার্কিন সাংবাদিক অভিযোগ করেছিলেন, পাইপলাইনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ইতালিতে দুই সামরিক বিমানের সংঘর্ষে দুই পাইলট নিহত

বিস্ফোরণের পরপর পশ্চিমা দেশগুলোর তরফে বলা হয়, তাদের বিশ্বাস পাইপলাইনে বিস্ফোরণের এ ঘটনা রুশ নাশকতা। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছিলেন।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর