মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের হাতে নিহত ২৭ সৈনিক

আপডেট : ১২ জুন ২০২১, ০৯:২০ পিএম

মিয়ানমারের চিন রাজ্যে অভ্যুত্থান বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পড়ে নিহত হয়েছে দেশটির ২৭ জন সেনা সদস্য। নিহত সেনাদের মধ্যে ক্যাপ্টেন পদ মর্যাদার এক কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার থান্তলাং ও হাখা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ তথ্য জানা গেছে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এর এক খবরে।

নাম প্রকাশে অনিচ্ছুক চিনল্যান্ড ডিফেন্স ফোর্সেস (সিডিএফ)-এর এক মুখপাত্র জানান,  খুয়ালরিং পাহাড়ি এলাকায় প্রায় ৩০ জন সেনা সদস্যকে ফাঁদে ফেলা হয়। এক ঘণ্টার মধ্যে ১৭ সেনা নিহত হয়।

মুখপাত্র আরও জানান, সেনারা মোটরসাইকেলে এসেছিল, আমরা এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ফাঁদে ফেলি।

একইদিন সিডিএফ ৫০ সেনার একটি কলামে হামলা চালায়। হাখা থেকে ৫০ কিলোমিটার দূরে গাঙ্গাউ-হাখা মহাসড়কে এই হামলা চালানো হয়। এতে ১০ সেনা নিহত হয়, বাকিরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। 

সিডিএফ জানায়, সরকারি সেনারা সংঘর্ষে আরপিজি ও মেশিন গান ব্যবহার করলেও প্রতিরোধ যোদ্ধাদের কোনও সদস্যের হতাহতের ঘটনা ঘটেনি। সিডিএফের যোদ্ধারা দেশীয় রাইফেল ও হালকা অস্ত্র নিয়ে সেনাবাহিনীর মোকাবিলা করছে।

প্রতিরোধ বাহিনীর মুখপাত্র জানান, বেসামরিক নাগরিকদের ওপর সেনাবাহিনীর বিভিন্ন অপরাধের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, তারা আমাদের গৃহপালিত পশু ছিনিয়ে নিচ্ছে, অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা আবাসিক এলাকা গোলাবর্ষণ করছে যাতে মানুষ নিজেদের বাড়িতে থাকতে ভয় পায়।

এপ্রিলের শুরুতে সিডিএফ গঠিত হয়। মূলত চিন রাজ্যের চিন জাতিগোষ্ঠীর উদ্যোগে এটি গঠিত হয়। তবে অভ্যুত্থান বিরোধী এই সশস্ত্র সংগঠনে অন্যান্য রাজ্যের মানুষও যোগ দিয়েছেন।

উল্লেখ্য, অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে প্রাণঘাতী বল প্রয়োগ করে সেনা সরকার। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। রাজপথে বিক্ষোভ খানিক প্রশমিত হয়ে এলেও সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে দেশটির বহু গোষ্ঠী।


একাত্তর/এসএ

স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর