পাক ক্রিকেটারের স্ত্রীর প্রশংসা করে ভাইরাল সায়মন ডুল

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৭:৫৫ পিএম

পাকিস্তানের এক ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমালোচনার মুখে পড়েছেন কিউই ধারাভাষ্যকার সায়মন ডুল। এমন ঘটনা ঘটেছে পাকিস্তান সুপার লিগ- পিএসএল আসরে।

দেশটির শীর্ষ স্থানীয় টি-টোয়েন্টি এই লিগে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন ডুল। সাবেক এই পেস তারকা প্রথমে আলোচনায় আসেন বাবর আযমের সমালোচনা করে। 

পিএসএল ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে সায়মন ডুল বলেন, বাবর কখনও দলের জন্য খেলেন না। তিনি তার রেকর্ড ও ব্যক্তিগত পরিসংখ্যানের জন্য খেলে থাকেন। 

তিনি বলেন, ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন বাবর আজম। দলের জন্য মোটেও নিবেদিত প্রাণ নন তিনি। ডুলের এমন মন্তব্য নিয়ে পাকিস্তানে দারুণ আলোড়ন তৈরি হয়।

এর রেশ কাটতে না কাটতেই ডুল আরেক বিতর্ক জড়ান পাকিস্তানের ক্রিকেটার হাসান আলীর স্ত্রী সামাইয়া আরজুর রূপ নিয়ে বেফাঁস মন্তব্য করে। যা মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

পিএসএলে আসরে ৭ মার্চ খেলা ছিল ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানের। আর সেই ম্যাচে হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান ডুল। 

ধারাভাষ্য দেয়ার সময়ে সামাইয়া আরজুর প্রশংসা করেন। তার সতীর্থ ধারাভাষ্যকার তা শুনে হাসতে শুরু করেন। কিছু সময়ের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। 

সুলতানের রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ইসলামাবাদ। সেই সময়ে সাইমন ডুল ধারাভাষ্য দিচ্ছিলেন। 

আরও পড়ুন: মুসলিমদের সম্মানে মাথা ঢাকলেন কেট মিডলটন

ম্যাচ জেতার পরে ইসলামাবাদের খেলোয়াড়, সমর্থকরা আনন্দে আতিশয্যে লাফাতে শুরু করেন। সে সময়ে ক্যামেরা ধরা হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুকে। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেন।

সামাইয়াকে উদ্দেশ্য করে ডুল বলতে থাকেন, ও জিতে নিয়েছে। আমি নিশ্চিত অনেকেরই হৃদয় নিয়েছে এই নারী। দুর্দান্ত সৌন্দর্য। চোখ ফেরানো যায় না এমন সৌন্দর্য। সে সঙ্গে জয়ও দুর্দান্ত।


একাত্তর/এসজে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর