ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৩:৩২ পিএম

ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। অগ্ন্যুৎপাতের ফলে আশেপাশের সাত কিলোমিটার এলাকা পর্যন্ত গরম মেঘ ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) রাত ১২টার দিকে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এসময় দেড় কিলোমিটার লাভার প্রবাহ দেখা যায়। 

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক বিবৃতিতে আশেপাশের এলাকার বাসিন্দাদের বিপদজনক অঞ্চলে, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে তিন থেকে সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনও কার্যকলাপ বন্ধ করার জন্য সতর্ক করা হয়। 

৯ হাজার ৭২১ ফুট উচ্চতার মেরাপি ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এবং ইতিমধ্যেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তরে রয়েছে। 

স্থানীয় মনিটরিং পোস্টের কর্মকর্তা ইউলিয়ান্টো জানিয়েছে, সেখানকার কোনও বাসিন্দাকে এখনও সরিয়ে নেয়া হয়নি।

আরও পড়ুন: ধসে পড়লো যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

তিনি জানান, এটি শুধুমাত্র একবারের ঘটনা হিসাবে পরিলক্ষিত হয়েছে। যদি কভারেজ বাড়তে থাকে এবং দূরত্ব সাত কিলোমিটারের বেশি হয়, তাহলে সম্ভবত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সুপারিশ করা হবে। 

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত ইন্দোনেশিয়ায় অন্য যেকোনো দেশের চেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে। মেরাপি সর্বশেষ ২০১০ সালে ভয়ানকভাবে বিস্ফোরিত হয়, যখন ৩৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর