নারীরাও টপলেস হয়ে নামতে পারবেন বালির্নের পুলে

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৩:৪৩ পিএম

জার্মানিতে বার্লিনের পাবলিক সুইমিং পুলে পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে সাঁতার কাটতে পারবেন। 

বৃহস্পতিবার (৯ মার্চ) বার্লিন শহরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘোষণা দিয়ে বলেছেন, শিগগির সবাই এ সুবিধা পাবেন। খবর: বিবিসি। 

সম্প্রতি উন্মুক্ত সুইমিং পুলে এক নারী টপলেস হয়ে সূর্যস্নান করার সময় তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ওই নারী সিনেটে ন্যায়পালের অফিসে অভিযোগ করেন। 

সবার জন্য সমান সুযোগের দাবি তুলে তিনি অভিযোগ করেন, পুরুষেরা পোশাক ছাড়া সাঁতার কাটতে পারলে নারীরা চাইলে টপলেস হয়ে কেন তা পারবেন না?

অবশ্য ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। গত ডিসেম্বরে আরও এক নারী একই অভিযোগ করেছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন।

বার্লিন কর্তৃপক্ষ স্বীকার করে নেয় যে, ওই নারীরা বৈষম্যের শিকার হয়েছেন। বার্লিনের পুলে সবাই এখন টপলেস হয়ে নামতে পারবেন।

বার্লিনের সুইমিং পুল পরিচালনাকারী সংস্থা দ্য বার্লিনার বেদারবেত্রিয়েব (বনবিবি) নির্দেশনা অনুযায়ী সুইমিং পুলে নামার ক্ষেত্রে পোশাকের বাধ্যবাধকতা পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: ধসে পড়লো যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক

তবে, বার্লিনের সুইমিং পুলে কবে থেকে নতুন এ নিয়ম চালু হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। নতুন এ সিদ্ধান্তকে জার্মানির ফ্রিকোরপারকালচার বা ‘মুক্ত দেহ সংস্কৃতি’ স্বাগত জানাবে বলে আশা করা হচ্ছে। মিউনিসিপ্যাল সুইমিং পুলগুলোর জন্য একই নিয়ম চালু হবে কি না বা হলেও তা কোন মাত্রায় হয়, এটি এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।


একাত্তর/জো

জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর