ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ দেখছে ইসরাইল

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০:৪৪ এএম

নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে ১০ সপ্তাহ ধরে ইসরাইলজুড়ে বিক্ষোভ চলছে। দেশটির কয়েক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে। অনেকের মতে, ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ।

রোববার (১২ মার্চ) বিবিসি জানিয়েছে, হাইফার মতো শহরে রেকর্ড সংখ্যক বিক্ষোভকারী দেখা গেছে। অন্যদিকে তেল আবিবের রাস্তায় নেমেছে দুই লাখেরও বেশি মানুষ।

বিক্ষোভের সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রায় পাঁচ লাখ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী শনিবার দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরাইলি গণমাধ্যম হারেৎজ ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে উল্লেখ করেছে।

এদিকে সমালোচকরা বলছেন, এই সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো।

বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ের শেভাতে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, ‘দেশটি ইতিহাসের সবচেয়ে বড় সংকটের’ মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদের একটি ঢেউ আমাদের আঘাত করছে। আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। দেশ থেকে টাকা পাচার হচ্ছে।

‘ইরান গতকাল সৌদি আরবের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু এই সরকারের একমাত্র চিন্তা হচ্ছে, ইসরায়েলি গণতন্ত্রকে চূর্ণ করা’- তিনি যোগ করেন।

তেল আবিবের বিক্ষোভে অংশ নিয়েছেন তামির গুয়েতসাব্রি। তিনি রয়টার্সকে বলেছেন, ‘এটি বিচারিক সংস্কার নয়। এটি একটি বিপ্লব, যা ইসরায়েলকে সম্পূর্ণ একনায়কত্বে যেতে বাধ্য করছে। আমি চাই ইসরায়েল আমার বাচ্চাদের জন্য গণতন্ত্র বজায় রাখুক। ’


একাত্তর/এসজে

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর