সাবমেরিন থেকে দুই মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরুর ঠিক আগে সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। 

রোববার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানায়, উৎক্ষেপণ সিস্টেমটির নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধের অংশ হিসাবে সাবমেরিন ইউনিটগুলোর পানির নীচে আক্রমণাত্মক অপারেশন পরীক্ষা করেছে।

রোববার ভোরে কোরিয়ার পূর্ব উপকূলের জলে ‘৮.২৪ ইয়ংগুং’ সাবমেরিন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। 

‘কৌশলগত’ শব্দটি সাধারণত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র বর্ণনা করতে ব্যবহৃত হয়।

কেসিএনএ বলছে, মার্কিন সাম্রাজ্যবাদী এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনী তাদের উত্তর কোরিয়া-বিরোধী সামরিক চালচলনে আরও খোলামেলা হয়ে উঠছে। সাবমেরিন উৎক্ষেপণটি এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ার দৃঢ়সংকল্প দেখানোর লক্ষ্য। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশটির গোয়েন্দা সংস্থা তার মার্কিন প্রতিপক্ষের সাথে উৎক্ষেপণের সুনির্দিষ্ট বিশ্লেষণের জন্য কাজ করছে।

সোমবার (১৩ মার্চ) দক্ষিণ কোরীয় এবং আমেরিকান সৈন্যদের ১১ দিনের যৌথ মহড়া শুরু হবে, যার নাম ‘ফ্রিডম শিল্ড ২৩’। এটি হবে ২০১৭ সালের পর সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। 

দুই দেশের সামরিক বাহিনী বলছে, এই মহড়া মিত্রদের সম্মিলিত প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। 

উত্তর কোরিয়া বিগত বছরে রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মহড়া পরিচালনা করেছে। এটিকে পারমাণবিক প্রতিরোধ বাড়ানোর এবং আরও অস্ত্র সম্পূর্ণরূপে কার্যকর করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করে তারা।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌকাডুবে নিখোঁজ ৩০, উদ্ধার ১৭

উত্তরের সাথে সম্পর্ক পরিচালনাকারী দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং-স্যাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে উত্তর কোরিয়া আমাদের নিয়মিত, প্রতিরক্ষামূলক মহড়াকে উস্কানির অজুহাত হিসাবে ব্যবহার করছে।

আমি আশা করি উত্তর কোরিয়া বুঝতে পেরেছে যে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ানো থেকে তাদের অর্জন করার কিছুই নেই।’ 


একাত্তর/এসজে

সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর