ভূমধ্যসাগরে নৌকাডুবে নিখোঁজ ৩০, উদ্ধার ১৭

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১০:৫৪ এএম

লিবিয়ার উত্তর উপকূলে ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩০ জন। 

স্থানীয় সময় রোববার (১২ মার্চ) ইতালির কোস্ট গার্ডের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার তৎপরতা এখনো চলমান। ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষীবাহিনী ফ্রন্টেক্স এবং একাধিক বাণিজ্যিক জাহাজের সহায়তা নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। 

এর আগে, রোববার মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস নামে একটি দাতব্য সংস্থা টুইট করে জানিয়েছিল, ‘বেশ কয়েকটি সূত্রের তথ্য অনুসারে, লিবিয়া থেকে ইতালির দিকে যাত্রা করা জাহাজটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমধ্যসগারে ডুবে গিয়েছে।’ 


একাত্তর/এআর

গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
স্থল ও জলপথে বিপজ্জনক অভিবাসন রুটগুলোতে প্রাণহানির মিছিল থামছেই না। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর