যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এতে ওই অঞ্চলজুড়ে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। 

এর আগে উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে এবং পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। 

এ সতর্ক বার্তার পরেই সোমবার দু'দেশে বড় ধরনের এ মহড়া শুরু করল। খবর এএফপি'র। 

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে আসছে। এ হুমকি মোকাবেলায় ওয়াশিংটন ও সিউল তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করেছে। 

মিত্র দু’দেশ জানিয়েছে, ‘ফ্রিডম শিল্ড’ নামের এ মহড়া তারা অন্তত ১০ দিন চালাবে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলাই তাদের এ মহড়ার লক্ষ্য।

আরও পড়ুন: বাখমুতে তীব্র লড়াই, ব্যাপক হতাহতের দাবি

যদিও এ ধরনের সকল মহড়াতেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ হচ্ছে। তারা একে আক্রমণের পূর্ব প্রস্ততি হিসেবে দেখছে।

যদিও উত্তর কোরিয়া বলছে, তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচির উদ্দেশ্য আত্মরক্ষামুলক।

দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে সোমবার বলা হয়েছে, সপ্তাহান্তে উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাবমেরিন থেকে দু'টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।


একাত্তর/আরবিএস  

ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
ইরানের বিরুদ্ধে বহুল আলোচিত ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) অভিযানের অংশ হিসেবে নতুন রূপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও...
নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে যুক্তরাষ্ট্রের চরম ‘হতাশা ও ব্যর্থতার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরুর পর...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর