ইমরানকে গ্রেপ্তারের অভিযান হাইকোর্টের আদেশে স্থগিত

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৭:২৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করতে তার জামান পার্কের বাসভবনের সামনে পুলিশের অভিযান বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বন্ধ করেছে লাহোর হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ মার্চ) থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পিটিআই নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার থেকে পুলিশকে বিরত রাখতে সক্ষম হন। লাহোরের জামান পার্কে পুলিশ ও পিটিআই নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। নেতাকর্মীরা বাড়ি ঘিরে রাখেন।

তবে বুধবার (১৫ মার্চ) লাহোর হাইকোর্ট পুলিশকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান স্থগিত রাখার আদেশ দিয়েছেন। পুলিশ সেখান থেকে সরে গিয়েছে। পিটিআই নেতাকর্মীরা পুলিশের সরে যাওয়ার ঘটনায় উল্লাস করেছেন। 

পুলিশ সরে যাওয়ার পর বাড়ি থেকে বাইরে আসেন ইমরান খান। উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মাস্ক পরিহিত অবস্থায় কুশল বিনিময় করেন তিনি।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জামান পার্কে ‘দমনপীড়ন’ বন্ধে লাহোর হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করে আবেদন জানালে শুনানিকালে বিচারপতি তারিক সালিম শেখ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান স্থগিতের আদেশ দেন। এর আগে পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল, মুখ্য সচিব ও ইসলামাবাদ পুলিশের অপারেশন প্রধানকে বিকেল ৩টার মধ্যে আদালতে হাজির হতে বলেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ।

জিও টিভি অনলাইনের খবরে বলা হয়, পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চলমান খেলার কারণে পুলিশি অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

আরও পড়ুন: মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ২২০

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে মঙ্গলবার শুরু হওয়া ইসলামাবাদ পুলিশের অভিযানে আজ বুধবার সকালেও জোর দেওয়া হয়। তোশাখানা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ইমরানকে গ্রেপ্তারে ইসলামাবাদ পুলিশ লাহোরে যায়। এর আগেও বেশ কয়েকবার পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন ইমরান খান।


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর