তীব্র তাপদাহে অস্ট্রেলিয়ার নদীতে মাছের মড়ক

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:০৭ পিএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরে ডার্লিং-বাকা নদীতে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ ভেসে উঠেছে। 

তীব্র তাপদাহে পানি কমে মাছগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয় নদী কর্তৃপক্ষ বলছে। খবর: বিবিসি।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উঠে সেখানকার লোকজন বিপুল সংখ্যক এই মরা মাছ দেখতে পায়। 

এর আগে, বছর তিনেক আগেও এমন মাছ মৃত্যুর ঘটনা দেখেছিল শহরবাসী, তবে এবার মৃত মাছের সংখ্যা অনেক বেশি।

মেনিন্ডি শহরটিতে ৫০০ জনের মতো মানুষ থাকেন। শনিবার (১৮ মার্চ) মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

আরও পড়ুন: পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক: বাইডেন

ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়।


একাত্তর/জো 

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর