যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ছড়িয়েছে তেজস্ক্রিয় পানি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে চার লাখ গ্যালন (১৫ লাখ লিটার) তেজস্ক্রিয় পানি ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা গত নভেম্বরের এই ঘটনা জনসমক্ষে প্রকাশ করেন। খবর: বিবিসি।

জানা গেছে, মিনেসোটা অঙ্গরাজ্যের জনবহুল শহর মিনেপোলিস থেকে ৩৫ মাইল দূরে ছোট্ট শহর মন্টিসেলোতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান।

মিসিসিপি নদীর উজানে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি ‘এক্সেল এনার্জি’ বলছে, ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পানির পুরোটাই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আছে, বাইরে যায়নি। দুইটি ভবনের মধ্যকার পাইপ ছিদ্র হয়ে এটি ছড়িয়ে পড়তে থাকে।

এতে তাৎক্ষণিক কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলেও নিশ্চিত করেছে মিনেসোটা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ট্রিটিয়াম রয়েছে এ পানিতে। তবে মিসিসিপি নদী পর্যন্ত এই তেজস্ক্রিয় পানি পৌঁছায়নি বলেও জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে, ২০০৯ সালেও মন্টিসেলোর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাইপ ছিদ্র হয়ে এমন একটি ছোট ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন: ম্যাক্রোঁর পেনশন আইন সংস্কার নিয়ে বিক্ষোভে উত্তাল প্যারিস

গত ২১ নভেম্বর ঘটনার পরপরই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরমাণু নিয়ন্ত্রণ কমিশনকে (এনআরসি) জানিয়েছিল। তবে এনআরসি বা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তা জনসাধারণকে তাৎক্ষণিক না জানানোর সিদ্ধান্ত নেয়।


একাত্তর/জো 

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর