দিল্লিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার, গ্রেপ্তার ছয়

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:৪৫ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে দিল্লির বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বুধবার (২২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পোস্টারের ঘটনায় মঙ্গলবার তল্লাশি চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুইজন ছাপাখানা মালিক বলে জানা গেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ১০০টি এফআইআর দায়ের করেছে পুলিশ। তাদের দাবি, প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে কয়েক হাজার পোস্টার ছাপানো হয়েছিল। এর মধ্যে পুলিশ দুই হাজার পোস্টার একটি ভ্যান থেকে বাজেয়াপ্ত করেছে।

ওই পোস্টারে লেখা ছিল, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। পুলিশের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির দফতরে ওই পোস্টারগুলো সরবরাহ করা হচ্ছিল। ভ্যানের চালককে জেরা করে পুলিশ এই তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি দীপেন্দ্র পাঠক জানান, আম আদমি পার্টির অফিস থেকে বেরনোর সময় একটি গাড়িকেও আটকানো হয়৷ সেই গাড়ির ভিতর থেকেও বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়৷ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে গাড়ির চালক এবং মালিক ও একটি ছাপাখানার মালিক রয়েছেন৷

গত কয়েকদিন ধরেই দিল্লিজুড়ে প্রধানমন্ত্রীর বিরোধিতা করে এই ধরনের পোস্টার লাগানোর খবর পাওয়া যাচ্ছিল৷ রাস্তার ধার থেকে প্রায় দুই হাজার পোস্টার ছিঁড়েও দিয়েছিল দিল্লি পুলিশ৷ 

এদিকে, এক টুইটবার্তায় এফআইআর নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলে, ‘মোদি সরকারের স্বৈরাচার চরমে। এই পোস্টারে এত আপত্তিকর কী আছে যে মোদিজি এটা লাগানোর জন্য ১০০টি এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদী, আপনি সম্ভবত জানেন না ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটি পোস্টারে এত ভয়! কেন?’

আরও পড়ুন: গ্রিসে মে মাসে সাধারণ নির্বাচন

উল্লেখ্য, ২০২১ সালে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকাদান অভিযানের সময় শহরে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনামূলক পোস্টার লাগানর ঘটনা রিপোর্ট করা হয়েছিল। দিল্লি পুলিশ তখন ১৭টি এফআইআর নথিভুক্ত করেছিল এবং পোস্টারগুলো সাঁটানোর জন্য ১৫ জনকে গ্রেপ্তার করেছিল।


একাত্তর/এসজে 

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর