মুসলমানদের শুভেচ্ছা বার্তা দিলেন বাইডেন

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১০:৫৮ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, এ অঞ্চলে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বিশ্বের মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বুধবার এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আজ জিল ও আমি সারা দেশের এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভকামনা জানাই। কারণ তারা ইসলামের পবিত্র মাস রমজান শুরু করেছেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্দশা ও দুর্ভোগের শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তুরস্ক ও সিরিয়ার জনগণের পাশে থাকব- যারা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে অনেক প্রিয়জনকে হারিয়েছেন। সেইসঙ্গে গত গ্রীষ্মে বন্যায় দুর্গত পাকিস্তানি জনগণের পাশেও রয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া নিজ দেশ যুক্তরাষ্ট্র ও চীনের উইঘুর মুসলমানদের কথা উল্লেখ করে তাদের প্রতি রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে বিবৃতিতে। বাইডেন বলেছেন, আমরা আপনাদের আশীর্বাদপূর্ণ ও শান্তিপূর্ণ রমজান কামনা করছি।

বিবৃতিতে বলা হয়েছে, আজকের দিনে বিশেষ করে, আমরা শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে আমাদের বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা এবং প্রচার করার সার্বজনীন মানবাধিকারের কথা স্মরণ করি। আমরা আমাদের মুসলিমদের অংশীদার- চীনের উইঘুরসহ মিয়ানমারের রোহিঙ্গা এবং বিশ্বজুড়ে নিপীড়নের সম্মুখীন অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, বিভিন্ন ইস্যুতে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, তখন উইঘুরদের বিষয়ে বাইডেন এমন বার্তা দিলেন।



একাত্তর/আরএ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন। একইসাথে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক...
মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক ফোনালাপে জো বাইডেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং এর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে হোয়াইট হাউস...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
গত ২৮ জুন নিজের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর