নববর্ষের শুভেচ্ছা বার্তায় পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন। একইসাথে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কেরও প্রশংসা করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে এএফপির খরে বলা হয়, পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসেবেও উল্লেখ করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে গভীর রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয়েছে। পুতিন এবং কিম একাধিকবার তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার দাবি তুলে কথাও বলেছেন।

চলতি বছর জুনে যখন পুতিন উত্তর কোরিয়া সফর করেন তখন কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তি অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ তাৎক্ষণিকভাবে সেই দেশকে সামরিক সহায়তা প্রদানে বাধ্য থাকবে বলে উল্লেখ রয়েছে।

ইউক্রেন যুদ্ধ বিষয়ে নতুন বছরের চিঠিতে কিম আশা প্রকাশ করেছেন যে, ২০২৫ সালে রাশিয়ার সামরিক বাহিনী এবং দেশটির জনগণ বড় বিজয় পাবে এবং নব্য নাৎসিবাদকে পরাজিত করবে।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর