তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ১৯ শরণার্থী নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:৩১ পিএম

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করার সময় তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা কমপক্ষে ১৯ শরণার্থী এবং অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) ভোরের দিকে এসব মৃত্যুর খবর পাওয়া যায়। 

ইতালির আনসা বার্তাসংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দুই হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসায় পৌঁছেছে। একে শরণার্থী আগমনের 'রেকর্ড' হিসেবে বর্ণনা করেছে তারা। 

ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস (এফটিডিইএস)-এর কর্মকর্তা রোমধনে বেন আমোর বার্তাসংস্থা রয়টার্সকে জানান, স্ফ্যাক্স সৈকত থেকে যাত্রা শুরু করার পর তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে উদ্বাস্তু ও অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা নৌকা থেকে পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় তিউনিসিয়ার কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। 

গত চার দিনে শরণার্থী এবং অভিবাসীদের বহনকারী কমপক্ষে পাঁচটি নৌকা দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সে ডুবে গেছে। এতে ৬৭ জন নিখোঁজ এবং ৯ জন মারা গেছে।

উপকূলরক্ষী এর আগে জানায়, তারা গত চার দিনে ইতালির দিকে যাওয়া প্রায় ৮০টি নৌকা থামিয়েছে এবং তিন হাজার জনেরও বেশি লোককে আটক করেছে, যাদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকান দেশ থেকে আসা।

আরও পড়ুন: বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা

উল্লেখ্য, ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকদের জন্য স্ফ্যাক্সের কাছে উপকূল একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, এই বছর ইতালিতে পৌঁছানো কমপক্ষে ১২ হাজার মানুষ তিউনিসিয়া থেকে যাত্রা করেছিল। ২০২২ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৩০০।


একাত্তর/এসজে

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর