ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, নিখোঁজ ৭০

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।

ইতালীয় এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান ও দেশটির কোস্ট গার্ডের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

যে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তারা সবাই পুরুষ এবং বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বিকেলে একটি কাঠের তৈরি নৌযান ভূমধ্যসাগরের সার্চ অ্যান্ড রেস্কিউ জোন-এলাকায় ডুবে গেছে। এই এলাকাটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। 

নৌযানটি লিবিয়ার তাজাউর থেকে রওনা হয়েছিল এবং মোট ১০৫ জন যাত্রী ছিলেন সেটিতে। এই যাত্রীদের মধ্যে শিশু, নারী, পুরুষ— সবাই ছিলেন। নৌযানটি লিবিয়ার ভূমধ্যসাগরীয় তেলের খনি বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে ডুবে যায়।

আরবিএস
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
স্থল ও জলপথে বিপজ্জনক অভিবাসন রুটগুলোতে প্রাণহানির মিছিল থামছেই না। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর