মিসিসিপিতে নিহত বেড়ে ২৬, জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্য। এরইমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনে মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববারও টর্নেডো কবলিত অঞ্চলগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ক্ষতিগ্রস্ত এলাকায় ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন। পাশপাশি ক্যারল, হামফ্রেস, মনরো এবং শার্কির কাউন্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য তহবিল গঠন করা হয়েছে। 

মিসিসিপি’র ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে এ টর্নেডোটি আঘাত হানে। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। টর্নেডোটি যেসব এলাকার ওপর দিয়ে গেছে সেখানে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে। 

টর্নেডোর বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। এখনও বহু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালয়, দোকান-বাজার, রাস্তা সবকিছুই। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মিসিসিপিতে এখন পর্যন্ত ২৫ জনের ও আলাবামায় এক জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। 

এদিকে দুর্যোগের খবর পাওয়ামাত্র উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। 

মিসিসিপি’র গভর্নর টেট রিভস টুইটে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা প্রদান করছে। 


একাত্তর/আরবিএস  

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর