কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটে অচল জার্মানি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৮:২২ পিএম

পরিবহন শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গেলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট দেখলো জার্মানি। সোমবার ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিজুড়ে স্থবির ছিল বিমানবন্দর, বাস এবং ট্রেন স্টেশনগুলো।  

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভেরদি ট্রেড ইউনিয়ন এবং রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ইভিজির চেয়ারম্যান মার্টিন বুরকাট স্থানীয় গণমাধ্যমে বলেছেন, কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকর প্রস্তাব দেয়নি। ফলে আসন্ন ইস্টারের ছুটির দিনগুলোসহ যেকোনো সময় আবারও ধর্মঘট ডাক দিতে পারে সংগঠনগুলো।  

ধর্মঘটের কারণে দেশটির দুই বৃহত্তম বিমানবন্দর মিউনিখ ও ফ্রাঙ্কফুর্টের টার্মিনালগুলো প্রায় জনশূন্য ছিল। বাতিল হয় অধিকাংশ ফ্লাইট।

দেশটির এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন জানায়, ধর্মঘটের কারণে প্রায় চার লাখ বিমানযাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র ফ্রাঙ্কফুর্টেই এক হাজার দুইশ' ফ্লাইট বাতিল হয়েছে। 

image


অন্যদিকে জার্মানির ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়েচ বান দূরবর্তী ট্রেন পরিষেবাগুলো বাতিল করে। ট্রেনের অভাবে চাপ বারে ট্যাক্সি সেবার ওপর। 

এদিন হলুদ বা লাল হাই-ভিজিবিলিটি জ্যাকেট পরা ধর্মঘটকারী শ্রমিকরা বিক্ষোভের সময় হর্ন, সাইরেন, শিস বাজিয়ে প্রতিবাদ জানায়।

জার্মানিতে ভোক্তা মূল্য ফেব্রুয়ারিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ মূল্য বৃদ্ধি ঘটে। 

image


ইউক্রেন যুদ্ধের আগে গ্যাসের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল জার্মানি। কিন্তু যুদ্ধের কারণে সে সুযোগ হারায় দেশটি, ফলে বাড়তে থাকে জ্বালানি ও পণ্য উৎপাদন খরচ। সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতির হার ইউরো অঞ্চলের গড় ছাড়িয়ে গেছে। 

ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে সুদের হার বাড়িয়ে এসব খরচের চাপ সামাল দেয়ার চেষ্টা করছে।   

ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়েচ বানের মুখপাত্র সোমবার বলেছেন, লাখ লাখ যাত্রী যারা বাস এবং ট্রেনের ওপর নির্ভরশীল তারা এই অতিরিক্ত, অতিরঞ্জিত ধর্মঘটের কারণে ভুগছেন। 

এদিকে পরিবহন শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হলে ভাড়া ও কর আরও বৃদ্ধি করতে হবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা। এতে জনমনে নতুন করে ক্ষোভের সৃষ্টি হতে পারে। 


একাত্তর/আরবিএস    

বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর