রাত ১০টার পর ফ্ল্যাটে থাকতে পারবে না অতিথিরা!

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৯:৫৮ পিএম

আধুনিক অ্যাপার্টমেন্টে বসবাস করতে হলে, কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় বাসিন্দাদের। এজন্য অ্যাপার্টমেন্টের কল্যাণ সমিতি একটি নির্দেশিকাও জারি করে। এসব নির্দেশনার লক্ষ্য একটাই, আর সেটি হলো বসবাসকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও আরাম দেয়া।

কিন্তু ভারতের ব্যাঙ্গালুরু রাজ্যের একটি অ্যাপার্টমেন্টের একটি নির্দেশনা নিয়ে ব্যাপক হইচই বেঁধে গেছে। ব্যাঙ্গালুরুর কুন্দনহাল্লি গেট এলাকার একটি অ্যাপার্টমেন্টের সমিতি এক অদ্ভুত নির্দেশিকা জারি করেছে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, অ্যাপার্টমেন্টে ভাড়া থাকা ব্যাচেলর ও অবিবাহিত নারীরা তাদের ফ্ল্যাটে রাত দশটার পর কোন অতিথিকে রাখতে পারবেন না। আর যদি কোন অতিথিকে রাতে থাকতেই হয়, সেক্ষেত্রে ইমেইলের মাধ্যমে ফ্ল্যাটের মালিকের অনুমতি নিতে হবে।

শুধু তাই নয়, ভাড়াটিয়ে অবিবাহিত নারী ও পুরুষদেরকে কঠোরভাবে এই নিয়ম অনুসরণের নির্দেশনার দিয়ে সোসাইটি আরও জানিয়ে, কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাদেরকে এক হাজার রুপি জরিমানা করা হবে অথবা ফ্ল্যাট ছাড়তে নোটিশ দেয়া হবে।

নিয়ম আরো আছে। অবিবাহিত নারী ও পুরুষ ভাড়াটিয়ারা তাদের নির্ধারিত ফ্ল্যাটে প্রবেশ করেছন কি-না, সেটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। আর রাত দশটার পর নিরাপত্তা প্রহরীরা ফ্ল্যাটে গিয়ে নিশ্চিত হবেন, সেখানে কোন অতিথি অবস্থান করছে কিনা।

অ্যাপার্টমেন্টের কল্যাণ সমিতি আরো কিছু সাধারণ নির্দেশনা জারি করেছে। যার মধ্যে রয়েছে রাত ১০টার পর উচ্চস্বরে গান বাজানো বাজে না। কোন ফ্ল্যাটে গভীর রাত পর্যন্ত পার্টি করা যাবে না এবং রাত ১০টার পরে ফোন কলের জন্য করিডোর এবং বারান্দা ব্যবহার না করা যাবে না।

আরও পড়ুন: ফারাও রাজার মন্দিরে মিললো দুই হাজার ভেড়ার মাথার মমি

ওই অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা নোটিশের একটি কপি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যা দ্রুত ভাইরাল হলে রাজ্যটিতে সমালোচনার ঝড় ওঠে। এমন ধরনের নির্দেশনাকে হোস্টেলের নিয়মের থেকেও খারাপ বলে অভিহিত করেছেন।


একাত্তর/আরএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর