প্রায় হাজারবার পরীক্ষা দিয়ে মিললো ড্রাইভিং লাইসেন্স!

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০২:১৮ পিএম

কথায় বলে, একবার না পারিলে দেখ শতবার। দক্ষিণ কোরিয়ার এক দৃঢ়চেতা নারী শতবার নয়, হাজারবার চেষ্টা করে তবেই গাড়ি চালানোর অনুমতি বা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। ১৮ বছর আগের সেই ঘটনা নতুন করে সামনে আসার পর সেটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

নিউইয়র্ক পোস্টের মতে, অনেক ব্যর্থ প্রচেষ্টার পরও চা সা-চুন তাঁর ড্রাইভিং লাইসেন্স পেতে অধ্যাবসায়ের উদাহরণ তৈরি করেছিলেন, সেটি ২০০৫ সালে আন্তর্জাতিক শিরোনাম হয়েছিলো। কারণে, এ ধরনের অধ্যাবসায় ও মানসিক দৃঢ়তার গল্প খুব কমই আছে মানব ইতিহাসে। 

ড্রাইভিং লাইসেন্স পেতে এই কোরিয়ান নারী ২০০৫ সালের এপ্রিলে প্রথম লিখিত পরীক্ষা দেন। এতে তিনি ব্যর্থ হবার পর হাল ছেড়ে দেননি। তিনি তিন বছর ধরে প্রতি একদিন, সপ্তাহে পাঁচ দিন পুনরায় পরীক্ষা দিতে থাকেন। তারপরে, তার গতি কমে যায়, সপ্তাহে প্রায় দুবার। 

কিন্তু তিনি কখনই হাল ছাড়েননি এবং ৮৬০ বার লিখিত পরীক্ষার পরে পাস করেন সা-চুন। এর পর শুরু হয় তাঁর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবার আরও কঠিন লড়াই। চা সা-সুনকে একশবার এই পরীক্ষা দিতে হয়। সব মিলিয়ে তার ড্রাইভিং পরীক্ষার সংখ্যা ৯৬০ এ। 

অবশেষে সা-চুন যখন ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন তার বয়স ছিলো ৬৯ বছর। আর এত সব পরীক্ষা পাস করার জন্য তাকে খরচ করতে হয়েছিলো ১১ লাখ টাকার বেশি অর্থ। তার এই গল্প ছড়িয়ে পরার সা-চুন দক্ষিণ কোরিয়া জাতীয় তারকায় পরিণত হন। 

image


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি: তিন শিশু ও নারীসহ নিহত সাত

ড্রাইভিং স্কুলের প্রশিক্ষক পার্ক সু-ইয়ন সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, অবশেষে যখন সে তার লাইসেন্স পেলো, আমরা সবাই উল্লাস করে বেরিয়ে গেলাম এবং তাকে ফুল দিয়ে জড়িয়ে ধরলাম। পিঠ থেকে বড় বোঝা নেমে গেলে যেমন অনুভূতি হয়, তেমনটাই হয়েছিলো আমার। 

গোটা দক্ষিণ কোরিয়ায় চা সা-চুন পরিণত হন দৃঢ়চেতা ও অধ্যাবসায়ের প্রতীক হিসাবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাকে আমন্ত্রণ জানাতো এই গল্প শোনার জন্য। সবচেয়ে মজার বিষয় ছিলো, ড্রাইভিং লাইসেন্স পাবার পর সা-চুনকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছিলো হুন্দাই। 


একাত্তর/আরবিএস  

ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
গত ৬ জুনের পর শনিবার প্রথমবার যেন বুক ভরে শ্বাস নিতে পারছেন ভগবান শঙ্কর দীপকে ও অনিতা দীপকে। ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে...
প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে টানা ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করে ইস্তফা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের কাছে এই ঘটনাকে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর