যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি: তিন শিশু ও নারীসহ নিহত সাত

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে প্রাক্তন ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় তিন শিশুসহ ছয় জন নিহত হয়েছে। এদিকে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) ন্যাশভিলের বেসরকারি ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিন প্রাপ্তবয়স্ক স্কুল কর্মীর পরিচয় জানা গেছে, তারা হলেন- সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) এবং মাইক হিল (৬১)।

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে তারা প্রথমবারের মতো এ বিষয় জানতে পারে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এসময় স্কুলের দ্বিতীয় তলায় গুলির শব্দ শোনা যায়। 

image

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারী ২৮ বছর বয়সী অড্রে হেল। তিনি একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেলসহ তিনটি বন্দুক নিয়ে স্কুলে হামলা চালায়। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে হামলাকারী নিহত হওয়ার আগে তিন শিশু শিক্ষার্থী ও তিন স্কুল কর্মচারীকে হত্যা করে।

ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক বলেছেন, হামলার আগে বন্দুকধারী স্কুলে নজরদারি চালিয়েছিল।

হামলাকারী ওই স্কুলের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।


একাত্তর/এআর/আরবিএস   

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর