ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর, মঙ্গলবার তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে, পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

এ সময় তিনি হংকং থেকে দেশে ফিরছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়। 

দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্তাতে ক্ষমতায় থাকার সময় মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালিয়েছিলেন। 

আদালত এ বিষয়ে তদন্ত করবে। আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধের সাথে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুর্তাতের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

একাত্তর/এসি
৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে।
ফিলিপিন্সে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তথ্যটি নিশ্চিত করেছে ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।
ফিলিপিন্সের বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।বুধবার (৩০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে বলে দেশটির...
ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র বিজয়ী হতে চলেছেন। এর মধ্যে দিয়ে ৩৬ বছর আগে গণঅভুত্থানে ক্ষমতা হারানো মার্কোস পরিবার আবারও দেশটির ক্ষমতা ফিরে পেতে...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর