ফ্রান্সে ১০ জনের একজন অভিবাসী: পরিসংখ্যান সংস্থা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৩:৫৬ পিএম

২০২১ সালে ফ্রান্সে বসবাসকারী এক দশমাংশ লোক বিদেশে জন্মগ্রহণ করেছে। এক দশকের মধ্যে অভিবাসনের ওপর প্রথম গবেষণায় জাতীয় পরিসংখ্যান সংস্থা ‘আইএনএসইই’ বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানায়।

২০২১ সালে ফ্রান্সের জনসংখ্যার ১০.৩ শতাংশ বা  প্রায় ৭ মিলিয়ন লোক ছিল অভিবাসী, যার অর্থ দাঁড়ায় ‘তারা জন্মসূত্রে বিদেশী’। এতে বলা হয়, তুলনামূলকভাবে, ১৯৬৮ সালে বিদেশ থেকে ৬.৫ শতাংশ ফরাসি বাসিন্দা এসেছেন।

২০২১ সালে ফ্রান্সে অভিবাসীদের এক তৃতীয়াংশেরও বেশি ফ্রান্সের নাগরিকত্ব অর্জন করেছিল।

গবেষণায় দেখা গেছে, অভিবাসী এবং তাদের বংশধররা মূলত সমাজে মিশে গেছে। অনেকের সন্তান ফ্রান্সে জন্ম নিয়েছে।

যদিও অর্ধ শতাব্দী আগে অভিবাসীরা মূলত দক্ষিণ ইউরোপ থেকে এসেছিল, ২০২১ সালে অনেকেই উত্তর আফ্রিকা, সাব-সাহারান আফ্রিকা এবং এশিয়া থেকে এসেছে।

গবেষণায় বলা হয়, ওই বছর ১২ শতাংশেরও বেশি অভিবাসী আলজেরিয়ার, আরও ১২ শতাংশ মরক্কোতে এবং ৪ শতাংশ তিউনিসিয়ায় জন্ম গ্রহণ করেছে।

আরও পড়ুন: উত্তর কোরিয়াকে অস্ত্রের বিনিময়ে খাদ্য দিতে চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র

এতে আরো বলা হয়েছে ৮ শতাংশের বেশি পর্তুগাল থেকে, চার শতাংশ ইতালি থেকে, তিন শতাংশের বেশি তুরস্ক থেকে এবং প্রায় তিন শতাংশ স্পেন থেকে এসেছে। সমস্ত অভিবাসীদের অর্ধেকের কিছু বেশি ছিল নারী।

অভিবাসীদের বেশির ভাগই রাজধানীসহ বড় শহরে ছুটে গিয়েছিল। যেখানে জনসংখ্যার এক পঞ্চমাংশ পর্যন্ত বিদেশ থেকে এসেছে।

পরিসংখ্যান সংস্থার সিলভি লি মিনেজ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন বৃদ্ধি সত্ত্বেও,  ফ্রান্স ইউরোপী গড় হিসেবে জার্মানি এবং স্পেনের পিছনে রয়েছে।


একাত্তর/আরএ

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর