দামেস্কে আবারও ইসরাইলের বিমান হামলা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৫:৩৩ পিএম

ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। গত দুইদিনের মধ্যে এটি রাজধানীর কাছে দ্বিতীয় হামলা।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইল শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাতের পরেই ‘মিসাইলের স্প্রে’ ছোঁড়ে। 

সূত্রটি বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেয় এবং তাদের বেশ কয়েকটিকে গুলি করে। এ আক্রমণের ফলে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।

এ হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলাটি ‘দামাস্কাস গ্রামাঞ্চলের একটি সাইটে’ আঘাত করেছে বলে সূত্রটি জানালেও এ ব্যাপারে তারা আর কোনও বিশদ বিবরণ দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা রাতভর শহরে অন্তত তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এ ব্যাপারে ইসরাইলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি, যারা সাধারণত সিরিয়ায় হামলার খবরে মন্তব্য করতে অস্বীকার করে। 

ইসরাইল বছরের পর বছর ধরে সিরিয়ায় কথিত ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সেখানে তেহরানের প্রভাব বেড়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে ১০ জনের একজন অভিবাসী: পরিসংখ্যান সংস্থা

ইসরাইল বলছে, সিরিয়ায় তেহরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ইরানি অস্ত্র যাতে পৌঁছাতে না পারে সে লক্ষ্যেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের একটি সমীক্ষা অনুসারে, শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ায় অন্তত ছয়টি হামলা হয়েছে।


একাত্তর/এসজে

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর