যুক্তরাষ্ট্রে একদিনে ৪৩ টর্নেডোর আঘাত, নিহত চার

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০২:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের আরকানসতে শক্তিশালী দুটি টর্নেডোর আঘাতে চারজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়। এখন পর্যন্ত ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোতে উপড়ে গেছে গাছ; ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

প্রথম টর্নেডোটি রাজ্যের লিটল রক এলাকার কাছে বেলা প্রায় ৩টার দিকে আঘাত হানে। এতে নর্থ লিটল রকে একজন নিহত হন।

দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ ঝড়ে দুজন নিহত হয় বলে জানান আরকানসাস ইমার্জেন্সি ম্যানেজার রেবেকাহ ম্যাগনাস।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ১৪

এদিকে লিটল রকের অংশবিশেষের পাশাপাশি শেরউড ও জ্যাকসনভিলের কাছাকাছি কিছু এলাকার অংশবিশেষের ওপর জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এছাড়াও ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে সিএনএন। 


একাত্তর/এসজে

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর