ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পিএম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারে ১৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

শুক্রবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ। খবর: রয়টার্স।

আইএমএফ বলছে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এর কারণে গত বছর দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। বেশিরভাগ মূলধন ধ্বংস হয়েছে এবং দারিদ্র্য বেড়েছে।

ইউক্রেনের জন্য আইএমএফ বোর্ড অনুমোদিত চার বছরের বর্ধিত ঋণের আর্থিক মূল্য প্রায় এক হাজার ৫৬০ কোটি ডলার। বিভিন্ন ঋণছাড়, ত্রাণ, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান এবং ঋণ থেকে বিপুল এই অর্থ পাবে ইউক্রেন।

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ এক বিবৃতিতে বলেন, নতুন চার বছর মেয়াদি কর্মসূচির লক্ষ্য ইউক্রেনে অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং যুদ্ধ অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সংস্কার করা। আইএমএফ অনুমোদিত এই আর্থিক সহায়তার মধ্যে ২৭০ কোটি ডলার খুব দ্রুত পেতে চলেছে ইউক্রেন। বাকি অর্থ মিলবে আগামী চার বছরে।

আরও পড়ুন: রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ায় ক্ষুব্ধ ইউক্রেন

এছাড়াও ২০২৪ সালের মাঝামাঝি পেরোনোর পরেও যুদ্ধ না থামলে কিছু আইএমএফ সদস্যের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তার গ্যারান্টিও পেয়েছে ইউক্রেন। বর্তমান সংঘাত যদি ২০২৫ সাল পর্যন্ত চলে, তাহলে ইউক্রেনের আর্থিক চাহিদা ১১ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে ১৪ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আইএমএফ।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর