জাপানে প্রায় ১৫ লাখ মানুষ সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৬:৫৬ পিএম

জাপানে আনুমানিক ১৪ লাখ ৬০ হাজার কর্মক্ষম মানুষ “হিকিকোমোরি” অবস্থায় রয়েছেন বা সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন, সম্প্রতি সরকারি এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। 

দেশটির মন্ত্রিপরিষদ দপ্তরের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে জাপানজুড়ে ১০ থেকে ৬৯ বছর বয়সী মোট ৩০ হাজার লোকের ওপর এই জরিপ চালানো হয়েছে। এতে মোট ১৩ হাজার সাতশ' ৬৯জন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

জরিপে দেখা গেছে, অন্ততপক্ষে ছয় মাস ধরে ১৫ থেকে ৬৪ বছর বয়সী ২ শতাংশেরও বেশি লোকজন অধিকাংশ সময় বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন বা শুধুমাত্র তাদের নিজস্ব শখ সংশ্লিষ্ট কারণে বের হয়েছেন।

১৫ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে এই হার সাত বছর আগে প্রকাশিত একটি জরিপ অনুযায়ী ১ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ০৫ শতাংশে উন্নীত হয়েছে।

অন্যদিকে, ৪০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে এই হার চার বছর আগে প্রকাশিত অন্য একটি জরিপে প্রাপ্ত ১ দশমিক ৪৫ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ০২ শতাংশে উন্নীত হয়েছে।

জরিপে অংশগ্রহণকারী প্রতি পাঁচজনের মধ্যে একজন বৈশ্বিক করোনাভাইরাস মহামারিকে সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। মহামারি চলাকালে সামাজিক পরিবেশের উল্লেখযোগ্য পরিবর্তন এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতীয়মান হচ্ছে।

আরও পড়ুন: অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠায় নেমেছে প্রথম আলো: কাদের

অন্যদিকে গেলো কয়েক বছর ধরে জাপানে আশঙ্কাজনক হারে কমছে জনসংখ্যা। 

এর আগে জাপানের গবেষণা প্রতিষ্ঠান রিক্রুট ওয়ার্কস ইন্সটিটিউটের পূর্বাভাসে বলা হয়, ২০৪০ সাল নাগাদ এক কোটিরও বেশি কর্মী ঘাটতির মুখে পড়তে পারে জাপান। শ্রমের চাহিদা স্থিতিশীল থাকা সত্ত্বেও ২০২২ সাল থেকে ২০৪০ সালের মধ্যে দেশটিতে কর্মী সরবরাহ প্রায় ১২ শতাংশ হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবিষ্যতের আনুমানিক মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি এবং লিঙ্গ-প্রজন্মের ভিত্তিতে কর্মীদের অনুপাতের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।


একাত্তর/আরবিএস    

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর