যুক্তরাষ্ট্রে একদিনে অর্ধশত টর্নেডোর আঘাতে নিহত ১৮

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১২:৫১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে ঝড় এবং টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। 

শুক্রবার (৩১ মার্চ) রাতে দেশটির অন্তত সাতটি রাজ্যের ওপর দিয়ে বেশ কয়েকটি টর্নেডো বয়ে যায়। এখন পর্যন্ত ছয়টি অঙ্গরাজ্যে কমপক্ষে ৪৩টি টর্নেডোর খবর পাওয়া গেছে। 

নিহতদের মধ্যে টেনেসির ম্যাকনেয়ারি কাউন্টিতে সাত জন, আরকানসাসের উইন শহরে চার জন এবং ইন্ডিয়ানার সুলিভানে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আলাবামা, ইলিনয়, মিসিসিপি এবং লিটল রক এলাকায় মৃত্যুর খবর পাওয়া গেছে।  

অ্যাডামসভিলের মেয়র ডেভিড লেকনার বলেছেন, বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়। 

তিনি জানান, এরইমধ্যে এসব অঞ্চলে উদ্ধারকাজে নেমেছে কর্তৃপক্ষ। পাশপাশি অনেক মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোতে উপড়ে গেছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। অনেক অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

image

আরও পড়ুন: জাপানে প্রায় ১৫ লাখ মানুষ সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন

প্রথম টর্নেডোটি রাজ্যের লিটল রক এলাকার কাছে শুক্রবার বেলা প্রায় ৩টার দিকে আঘাত হানে। দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায়।  

লিটল রকের অংশবিশেষের পাশাপাশি শেরউড ও জ্যাকসনভিলের কাছাকাছি কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস শুক্রবার রাতে এক টুইট বার্তায় বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে এবং কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের জন্য আরও অ্যাম্বুলেন্স ও জরুরি সরঞ্জাম পাঠাচ্ছেন।


একাত্তর/আরবিএস 

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর