ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯:৪১ এএম

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে সেই তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। 

সোমবার (৩ এপ্রিল) তারা জানিয়েছেন, ১৪৪৪ সালের শাওয়াল মাসের তারিখ হবে এপ্রিলের ২১ তারিখ। সে অনুসারে ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছ, ২০ এপ্রিল পূর্ণ হবে রমজান মাস। তাই স্বাভাবিকভাবেই তার পরদিন অর্থাৎ, ২১ এপ্রিল হবে শাওয়াল মাসের প্রথম দিন।

ঈদুল ফিতরের বিষয়টি নিশ্চিত করে আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান বলেছেন, ‘রমজান মাস পূর্ণ হবে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৬ মিনিটে। সেদিনই সূর্যাস্তের ২২ মিনিট পর শাওয়ালের চাঁদ দেখা যাবে।’  

সংযুক্ত আরব আমিরাতের সরকার আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির দেয়া তারিখের সঙ্গে একমত পোষণ করলে দেশটিতে চারদিনের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।  


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
আমেরিকা ও ইরানের মধ্যকার একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই সংযুক্ত আরব আমিরাতের ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় কেন্দ্রটির সীমানার বাইরে একটি...
সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গোপন’ সফরের খবর প্রকাশ্যে আসার পর এবং...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর