ভারতে গত ২৪ ঘন্টায় সাড়ে চার হাজার করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:৫৪ পিএম

ভারতে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা গত ছয় মাসে আক্রান্তের দিক দিয়ে এক-দিনে সবচেয়ে বেশি।

ভারতে কোভিড-১৯ সংক্রমণ গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। গত ১ এপ্রিল ২ হাজার ৯৯৪ জন, ২ এপ্রিল ৩ হাজার ৮২৪ জন, ৩ এপ্রিল ৩ হাজার ৬৪১ জন এবং ৪ এপ্রিল ৩ হাজার ৩৮ জনের দেহে সংক্রমণ সনাক্ত হয়েছে। খবর: বাসস।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনে।

ভারতের হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা এবং পাঞ্জাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে দৈনিক করোনা পজেটিভ সনাক্ত হওয়ার হার ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুসারে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ৫২১ ছুঁয়েছে, যা সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২৭ আগস্ট শেষ বারের মতো বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।

ভারতে করোনভাইরাস সংক্রমন বৃদ্ধির মধ্যে, দিল্লির স্কুলগুলি শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসে ফেস মাস্ক ব্যবহার করে কোভিড  বিধি অনুসরণ করতে বলেছে।


একাত্তর/জো

‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর