হিজাব ছাড়া নারীদের খুঁজে বের করতে ক্যামেরা বসাচ্ছে ইরান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১১:০৩ এএম

হিজাব ছাড়া নারীদের চিহ্নিত করতে এবং শাস্তি দেওয়ার জন্য পাবলিক প্লেস এবং রাস্তাঘাটে ক্যামেরা স্থাপন করছে ইরানি কর্তৃপক্ষ। বাধ্যতামূলক পোশাক কোড অমান্যকারী ক্রমবর্ধমান সংখ্যক নারীদের লাগাম টেনে ধরার একটি নতুন প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। 

শনিবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সনাক্ত হওয়ার পরে নিয়ম লঙ্ঘনকারীরা ‘এর পরিণাম সম্পর্কে সতর্কতামূলক ক্ষুদেবার্তা’ পাবে। 

বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম দ্বারা প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, ‘হিজাব আইনের বিরুদ্ধে প্রতিরোধ নিবারণ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে,"। এই ধরনের প্রতিরোধ দেশের আধ্যাত্মিক ভাবমূর্তিকে কলঙ্কিত করে এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয় বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘হিজাব আইন লঙ্ঘন করে কোনো ধরনের ব্যক্তিগত বা সামষ্টিক আচরণ এবং পদক্ষেপকে সহ্য করবে না’।

গত বছরের সেপ্টেম্বরে সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে বাধ্যতামূলক হিজাব নিয়ম শিথিলকরণ নিয়ে দেশের শক্তিশালী ধর্মীয় নেতাদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে এই ঘোষণাটি এসেছে।

গত সেপ্টেম্বরে তথাকথিত ‘নীতি পুলিশের’ হেফাজতে ২২ বছর বয়সী এক কুর্দি তরুণীর মৃত্যুর পর থেকে ক্রমবর্ধমান সংখ্যক ইরানি নারী হিজাব ছেড়ে বেরিয়ে আসছেন। নারীদের জন্য দেশের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনিকে আটক করা হয়েছিল। 

তার মৃত্যু ইরানজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে যা কয়েক মাস ধরে চলে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়।

তবুও, বাধ্যতামূলক পোশাক কোড অমান্য করার জন্য গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে ইরানি নারীদের এখনও সারা দেশের শপিংমল, রেস্তোঁরা, দোকান এবং রাস্তায় হিজাব ছাড়া দেখা যায়। নীতি পুলিশকে প্রতিরোধ করা নারীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শনিবারের পুলিশ বিবৃতিতে ব্যবসার মালিকদের ‘সামাজিক নিয়মগুলোকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করার’ আহ্বান জানানো হয়েছে।

১৯৭৯ সালের বিপ্লবের পরে আরোপিত ইরানি আইনের অধীনে, নারীরা তাদের চুল এবং চেহারা ঢেকে লম্বা, ঢিলেঢালা পোশাক পরতে বাধ্য। লঙ্ঘনকারীরা জনসাধারণের তিরস্কার, জরিমানা বা গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন: তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

পর্দাকে ‘ইরানি সভ্যতার ভিত্তিগুলোর মধ্যে একটি’ এবং "ইসলামী প্রজাতন্ত্রের একটি বাস্তব নীতি’ হিসাবে বর্ণনা করে গত ৩০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে তারা পিছু হটবে না।

এটি নাগরিকদের হিজাব ছাড়া নারীদের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে। এই ধরনের নির্দেশনা গত কয়েক দশকে কট্টরপন্থীদেরকে নারীদের ওপর আক্রমণ করতে উৎসাহিত করেছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর