তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪১ এএম

ভূমধ্যসাগর অতিক্রম করার সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। 

শনিবার স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি বলেন, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর উপকূলরক্ষীরা আরও ১৭ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়েছে বা মারা গেছে।

ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের জন্য লিবিয়াকে প্রধান প্রস্থান পয়েন্ট হিসেবে প্রতিস্থাপিত করেছে তিউনিসিয়া।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড শুক্রবার বলেছে, বছরের প্রথম তিন মাসে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় ১৪ হাজারেরও বেশি শরণার্থীকে আটক বা উদ্ধার করা হয়েছে যাদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকা থেকে আসা। এই সংখ্যা গত বছরের একই সময়ের রেকর্ডকৃত পরিসংখ্যানের চেয়ে পাঁচগুণ বেশি।

আরও পড়ুন: সিরিয়ার রকেটের জবাবে ইসরাইলের পাল্টা কামান হামলা

এক বিবৃতিতে তারা জানায়, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে কোস্টগার্ড টহল ৫০১টি সামুদ্রিক সীমান্ত অতিক্রম করার গোপন প্রচেষ্টা প্রতিরোধ করেছে এবং সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে ১৩ হাজার ১৩৮ জনসহ ১৪ হাজার ৪০৬ জন শরণার্থীকে উদ্ধার করেছে। 

এদের বেশিরভাগকেই স্ফ্যাক্স এবং মাহদিয়া প্রদেশের উপকূলে আটক করা হয়েছে, যার উপকূল ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।


একাত্তর/এসজে

ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর