বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষমা চাইলেন দালাই লামা

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৩:১০ পিএম

অল্পবয়স্ক একটি ছেলের সাথে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দেয়ার পর এ নিয়ে ক্ষমা চেয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। 

ভিডিওটিতে দেখা গেছে, দালাই লামা শিশুটির ঠোঁটে চুম্বন করছেন। তারপর তাকে তার জিভ বের করতে এবং ছেলেটিকে এটি চুষতে বলতে শোনা যায়।

দালাই লামার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তার কথার ফলে যে আঘাত লাগতে পারে তার জন্য’ তিনি ওই শিশু ও তার পরিবারের কাছে ক্ষমা চাইছেন।

তবে ভিডিওতে তিনি কী বলেছেন তা বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বিবৃতি অনুসারে, ছেলেটি দালাই লামাকে জিজ্ঞাসা করেছিল যে সে তাকে আলিঙ্গন করতে পারে কিনা- যদিও এই দৃশ্য অনলাইনে প্রচারিত ২৩ সেকেন্ডের ক্লিপটিতে দৃশ্যমান নয়। 

বিবৃতিতে বলা হয়েছে, দালাই লামা প্রায়ই নিরীহ এবং কৌতুকপূর্ণ উপায়ে মানুষকে উত্যক্ত করেন, এমনকি প্রকাশ্যে এবং ক্যামেরার সামনে।

ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে বিবিসি দালাই লামার কার্যালয়ে ইমেইল করে জানতে চাইলে তারা জবাবে বিবৃতিটি পাঠায়। 

দালাই লামা হলেন তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রধান সন্ন্যাসী এবং ব্যাপকভাবে সম্মানিত আধ্যাত্মিক নেতা। তিব্বতে চীন বিরোধী ব্যর্থ বিদ্রোহের পর ১৯৫৯ সাল থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন।

আরও পড়ুন: চুরি যাওয়া শিল্পকর্ম ও পুরাকীর্তি ফিরিয়ে আনছে ইরাক

তিব্বতে জিহ্বা বের করা শুভেচ্ছা জানানোর একটি উপায়। তবে রোববার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ৮৭ বছর বয়সী দালাই লামার ‘অনুপযুক্ত’ কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। দালাই লামার মন্তব্যের পর কক্ষে থাকা অন্যদের হাসতেও শোনা যায় বলেও উল্লেখ করেছেন কয়েকজন।

এর আগে ভবিষ্যতের নারী দালাই লামাকে ‘আকর্ষণীয়’ হতে হবে, দালাই লামার এমন মন্তব্যের জন্য ২০১৯ সালে তার কার্যালয় থেকে ক্ষমাপ্রার্থনা করা হয়।


একাত্তর/এসজে

চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপাল ও তিব্বত সীমান্তের ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে ভেসে আসা প্রলয়ংকরী এবং অভূতপূর্ব প্লাবনে নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু নেপালেই উদ্ধার হয়েছে ৭৩৪ জনের মরদেহ।  শতাব্দীর অন্যতম...
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর