গোপন নথি ফাঁস

তথ্য পাওয়া কর্মকর্তাদের তালিকা সীমিত করছে পেন্টাগন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৭:২৪ পিএম

গোপন নথিপত্র ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের যারা গোয়েন্দা তথ্য পেতেন, তাদের তালিকা সীমিত করছে পেন্টাগন।

পেন্টাগনের তালিকা সীমিত করার কারণে সম্প্রতি কয়েকজন মার্কিন কর্মকর্তা তথ্য নেওয়া বন্ধ করে দিয়েছেন। খবর: সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা তথ্য ফাঁস হওয়া ঘটনা জানার সঙ্গে সঙ্গে তথ্য দেওয়ার তালিকা পরীক্ষা শুরু করেন। এরই মধ্যে অনেককে চিহ্নিত করা হয়েছে। এছাড়া তথ্য পাঠানো সব ইমেইলও পরীক্ষা করা হচ্ছে।  

পেন্টাগনের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কিছু বিধিনিষেধ অস্থায়ী হতে পারে। তালিকায় থাকা সবারই ছাড়পত্র ছিল। তবে সবার প্রতিদিন সেই তথ্য পাওয়ার দরকার নেই।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বুধবার নিউজ নেশনের এক সাক্ষাৎকারে বলেন, তথ্য ফাঁস রোধে আমরা কী করতে পারি তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নথি ফাঁসকারী ব্যক্তির বয়স ২০ এর ঘরে।  তিনি একটি সামরিক ঘাঁটিতে কাজ করতেন। ওই ব্যক্তি একটি অনলাইন চ্যাট গ্রুপের সদস্য ছিলেন। ওই ব্যক্তি ডিসকর্ডের একটি গ্রুপে ওই গোপনীয় নথিগুলো শেয়ার করেন। গ্রুপটিতে থাকা ২৪ জন পুরুষ ও কিশোর নিজেদের মধ্যে ‘বন্দুক, সামরিক সরঞ্জাম ও ঈশ্বরের প্রতি পারস্পরিক ভালোবাসার কথা’ শেয়ার করতেন।

আরও পড়ুন: ভারতের ‘সবচেয়ে গরিব’ মুখ্যমন্ত্রী মমতা

কয়েকদিন আগে নথি ফাঁস নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন আইন মন্ত্রণালয়। ফাঁস হওয়া নথি জাতীয় নিরাপত্তার কেমন ক্ষতি করেছে সে বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।


একাত্তর/জো

চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর প্রায় ৯ মাস পর ওয়াশিংটন এবং তেল আবিবে একটি উদ্বেগজনক প্রশ্ন সামনে আসছে: তেহরান কি এখনো পর্যাপ্ত তাদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মোকাবিলায় ইরান তার হাতে থাকা সম্ভাব্য সব উপায় ও কৌশল ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তাঁরা।...
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত চার লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। ফাঁস হওয়া রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার (রসস্ট্যাট) তথ্য বিশ্লেষণ করে একাধিক স্বাধীন...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে...
আকাশের সীমানা ছাড়িয়ে এবার নক্ষত্রের পথে ডানা মেলল এক পাকিস্তানি স্বপ্ন। ৪০ বছর বয়সী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী পেশায় ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর দক্ষ পাইলট, কিন্তু আজ তিনি ইতিহাস গড়ছেন প্রথম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর