নানা আয়োজনে বর্ষবরণ করছে পশ্চিমবঙ্গ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২:১৯ পিএম

পঞ্জিকা মেনে শনিবার নানা আয়োজনে বাংলা নতুন সনকে বরণ করছে পশ্চিমবঙ্গের মানুষ। কলকাতা শহরজুড়ে শেকড়ের সন্ধানে নেমেছে মানুষ।

সকালে নববর্ষের সকালে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র, পশ্চিমবঙ্গ। 

আর, বিকেলে আছে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ ও বাংলা আবার সামাজিক সংগঠনের  আয়োজনে মঙ্গল শোভাযাত্রার। 

বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন রাজা শশাঙ্ক। আর তাই এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাচ্ছে তার প্রতিকৃতি। 

শোভাযাত্রাটি রবীন্দ্র সদন, বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া হয়ে অ্যাকাডেমি চত্বরে গিয়ে শেষ হবে। এরপর রাণুছায়া মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিক, আবহাওয়া দফতর বলছে, নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। প্রবল গরমে কার্যত পুড়ছে বাংলা। ক্রমশ ঊর্ধ্বগামী পারদ।

রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে।


একাত্তর/এআর

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর