বৃহস্পতিবার নাও দেখা যেতে পারে শাওয়ালের চাঁদ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৬:১৬ পিএম

আরব অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে ঈদ হতে পারে শনিবার। এমনই পূর্বাভাষ দিয়েছে আবুধাবি-ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। 

জ্যোতির্বিদ্যা কেন্দ্র এর আগে শুক্রবার ঈদ হওয়ার পূর্বাভাষ দিয়েছিল বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

সংস্থাটি বলেছে যে, তাদের ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে করা হয়েছে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

আরব ও আফ্রিকা অঞ্চলের ইসলাম ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার শাওয়াল মাসের শাওয়াল মাসের চাঁদের সন্ধান শুরু করবেন।  তবে কেন্দ্রের পর্যবেক্ষণ অনুসারে, আরবসহ ইসলামী বিশ্বের যে কোনও স্থান থেকে এদিন খালি চোখে চাঁদ দেখা যাবে না। 

আরও পড়ুন: অচেনা এক কমলাপুর দেখছে ট্রেনের যাত্রীরা

এক বিবৃতিতে বলা হয়েছে, "লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপ দিয়েও বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়৷ 

যেহেতু মাসের শুরুতে চাঁদ দেখা একটি পূর্বশর্ত, তাই ঈদুল ফিতর এখন শনিবার হবে বলে আশা করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে তা জানাতে আহ্বান জানিয়েছে। 


একাত্তর/আরবি 


উপসাগরীয় দেশগুলোতে হামলার আতঙ্ক এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। বহুবছর ধরে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই দেশগুলো এখন হামলা-পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া।
সৌদি আরবের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। তার আগের দিন হবে হজ।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর