ইসরায়েল-ফিলিস্তিন আলোচনায় মধ্যস্থতায় আগ্রহী চীন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৮:০৮ পিএম

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত অবসানে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। 

সোমবার ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। খবর: সিনহুয়া ও দ্য গার্ডিয়ান।

সোমবার পৃথক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে কথা বলেন। 

মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপনে সফল মধ্যস্থতার পর অঞ্চলটিতে নিজের কূটনৈতিক প্রভাব আরও বৃদ্ধির দিকে এগোচ্ছে বেইজিং।

ফোনালাপে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইলাই কোহেনকে শান্তি আলোচনা পুনরায় চালুর উদ্যোগ নিতে উৎসাহ দিয়ে কিন গ্যাং বলেন, এই উদ্যোগে চীন সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে ফোনালাপে কিন বলেছেন, চীন চায় যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা পুনরায় শুরু হোক।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, উভয় দেশের কূটনীতিকদের সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর চীন গুরুত্ব দিয়েছে।

ইসরায়েলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই ফোনালাপ করলেন। এ মাসের শুরুতে আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান ও তা ঘিরে সংঘর্ষের ঘটনায় আরব বিশ্ব নিন্দা জানিয়েছে। 

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা করছে ইসরায়েল। এদিকে সৌদি আরবও বলেছে, আল-আকসা মসজিদে ইসরায়েলের তাণ্ডব শান্তি আলোচনার ক্ষতিসাধন করেছে। 

চলতি বছর মুসলিমদের পবিত্র রমজান ও ইহুদিদের পাসওভার একই মাসে পড়েছে। এর ফলে জেরুজালেমে পূণ্যার্থীদের আগমন বেড়ে যায়। এতে করে সংঘর্ষের আশঙ্কা বেড়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কিন বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের বর্তমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন চীন। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধি বা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকানো।

আরও পড়ুন: কাঠফাটা রোদে কম্বল বিতরণ তৃণমূল বিধায়কের

কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র প্রধান ভূমিকা রেখে আসছিল। কিন্তু সম্প্রতি এক্ষেত্রে চীন উদ্যোগী হয়েছে। তাদের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের দীর্ঘদিনের বৈরিতার অবসান হয়। দুই দেশের এই সম্পর্ক পুনঃস্থাপন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে আসতে পারে ধারণা করা হচ্ছে।


একাত্তর/জো

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর