কেরালায় মোবাইল ফোন বিস্ফোরণে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৩:৩১ পিএম

ভারতের কেরালা রাজ্যে মোবাইল ফোন (স্মার্টফোন) বিস্ফোরণে আট বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আদিত্যশ্রী কেরালার তিরুভিলভামালার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে পুলিশ জানিয়েছে, যখন আদিত্যশ্রী রাতে ফোন ব্যবহার করছিলেন, তখন ফোনটি তার মুখের কাছে বিস্ফোরিত হয়। এতেই তার মৃত্যু হয়েছে।   

তবে আদিত্যশ্রী কোন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সৌদি-মার্কিন মধ্যস্থতায় সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।

এর আগে ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশের উজ্জাইন জেলায় মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় এখনও তদন্ত চলছে। 


একাত্তর/আরবিএস  

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর